shomoynew_wp969 মতিঝিল আদমজী কোর্টে ভয়াবহ আগুন | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মতিঝিল আদমজী কোর্টে ভয়াবহ আগুন


প্রকাশিত:
২২ মার্চ ২০২১ ১১:৪৬

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০১

ছবি- সংগৃহীত

রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মতিঝিলে একটি সাততলা ভবনে ভয়াবহ আগুন লাগার খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top