shomoynew_wp969 Daily Mail | Print

804

02/04/2026 মতিঝিল আদমজী কোর্টে ভয়াবহ আগুন

মতিঝিল আদমজী কোর্টে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ ২০২১ ১১:৪৬

রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মতিঝিলে একটি সাততলা ভবনে ভয়াবহ আগুন লাগার খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com