shomoynew_wp969 ছিনতাই করে পালাতে গিয়ে লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ | নগর-মহানগর | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ছিনতাই করে পালাতে গিয়ে লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ


প্রকাশিত:
৬ জুন ২০২৪ ০৪:০৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২০

ছবি সংগৃহিত

রাজধানীর গুলশান এলাকায় ছিনতাই করে পালানোর সময় এক যুবক লেকের পানিতে ঝাঁপ দিয়েছে। তবে সাঁতার না জানায় উঠতে পারেনি সেই যুবক। এখন সেই যুবককে খুঁজছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ যুবকের নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (০৬ জুন) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটলেও এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম। তিনি জানান, এক যুবক পানিতে পড়ে গিয়েছিল। ফায়ার সার্ভিসের ডুবুবি দল সেখানে গিয়েছে। তারা কাজ করছে। তবে তাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে পানিতে পড়ে নিখোঁজ যুবককে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই দৃশ্য দেখার জন্য সেখানে উৎসব জনতার ভিড় জমেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top