shomoynew_wp969 Daily Mail | Print

21883

02/05/2026 ছিনতাই করে পালাতে গিয়ে লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ

ছিনতাই করে পালাতে গিয়ে লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

৬ জুন ২০২৪ ০৪:০৯

রাজধানীর গুলশান এলাকায় ছিনতাই করে পালানোর সময় এক যুবক লেকের পানিতে ঝাঁপ দিয়েছে। তবে সাঁতার না জানায় উঠতে পারেনি সেই যুবক। এখন সেই যুবককে খুঁজছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ যুবকের নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (০৬ জুন) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটলেও এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম। তিনি জানান, এক যুবক পানিতে পড়ে গিয়েছিল। ফায়ার সার্ভিসের ডুবুবি দল সেখানে গিয়েছে। তারা কাজ করছে। তবে তাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে পানিতে পড়ে নিখোঁজ যুবককে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই দৃশ্য দেখার জন্য সেখানে উৎসব জনতার ভিড় জমেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com