বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬, ৩০শে মাঘ ১৪৩২
ফাইল ছবি
বিএনপির জ্যেষ্ঠ নেতা ও দলটির মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস তার নিজের কেন্দ্রে হেরে গেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মির্জা আব্বাসের নিজের কেন্দ্র মির্জা আব্বাস মহিলা কলেজের বেসরকারি ফলাফলে এমনটা জানা গেছে।
ফলাফলে দেখা যায়, মির্জা আব্বাস ভোট পেয়েছেন ৫১৬টি। আর এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫২৩ ভোট। অর্থাৎ, ৭ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন পাটওয়ারী।
বেসরকারি ফলাফল অনুযায়ী, এই কেন্দ্রে মোট ভোট পড়ে ২৯৩৩টি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সারাদেশে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে এয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
বিকেলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দুপুর ২ টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬শ ৫১ টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট কাস্টিং ৪৭.৯১ শতাংশ।
তবে শেষ পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে তা এখনও জানা যায়নি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)