বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬, ৩০শে মাঘ ১৪৩২


৩৬ আসনের প্রাথমিক ফল : ঢাকা-৭ এ এগিয়ে ধানের শীষ

Saima

প্রকাশিত:১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৪

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের ৩৬টি আসনের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এসব আসনের মধ্যে রাজধানীর ঢাকা-৭ আসনে এখন পর্যন্ত গণনায় এগিয়ে রয়েছে বিএনপির ধানের শীষ প্রতীক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসরকারি সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী এসব তথ্য জানা গেছে।

প্রাপ্ত ভোটের হিসেবে ধানের শীষ পেয়েছে ২৩ হাজার ৯০৬ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১৮ হাজার ১৭৬ ভোট। অর্থাৎ এই মুহূর্তে ধানের শীষ এগিয়ে রয়েছে ৫ হাজার ৭৩০ ভোটে। তবে এটি প্রাথমিক ফল, বাকি কেন্দ্রগুলোর ফল যুক্ত হলে চিত্র বদলাতেও পারে।

এই আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— মাকসুদুর রহমান (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট-মুক্তিজোট), মোহাম্মদ ইসহাক সরকার (স্বতন্ত্র-বিএনপি), মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন (জাতীয় পার্টি), মো. আবদুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. এনায়াত উল্লা (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. শহিদুল ইসলাম (বাংলাদেশ জাতীয় পার্টি), মো. হাবিবুল্লাহ (বাংলাদেশ খেলাফত আন্দোলন), শফিকুর রহমান (বাংলাদেশ রিপাবলিকান পার্টি-বিআরপি), শাহানা সেলিম (জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি), সীমা দত্ত (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী) এবং হামিদুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়