রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


১৬০ নারীকে মাতৃত্বের স্বাদ দিয়েও বাবা দিবসে নিঃসঙ্গ তিনি

রকমারি ডেস্ক

প্রকাশিত:১৯ জুন ২০২২, ১৮:১৪

ছবি: দ্যা সান, ইউকে

ছবি: দ্যা সান, ইউকে

ইংল্যান্ডের বাসিন্দা জো। মাতৃত্বের স্বাদ নিতে চেয়েও মা হতে পারছেন না, এমন ১৬০ নারীকে মাতৃত্বের স্বাদ দিয়েছেন তিনি। ইংল্যান্ডের বাসিন্দা হলেও আমেরিকা, আর্জেন্টিনা, ইটালি, সিঙ্গাপুর, ফিলিপিন্সের মতো দেশে গিয়েও সন্তানের জন্ম দিয়েছেন বলে দাবি করেছেন জো।

সেই হিসেবে তার রয়েছে দেড় শতাধিক সন্তান। তবে আজ বিশ্ব বাবা দিবসে নিঃসঙ্গ জো।

স্থানীয় একটি সংবাদ সংস্থাকে জো জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই সন্তানের থেকে গোপন রাখা হয় তাঁর পরিচয়। তাই সন্তানদের সঙ্গে আলাপ করার কোনো সুযোগ তাঁর নেই বললেই চলে। সন্তানদের কেউ কেউ ফোন করলেও দেখা করে না। জো-এর আশা অন্তত ১০ থেকে ১২ জন পিতৃদিবসে ফোন করলেও করতে পারে। তবে দেখা করার মতো কেউ নেই, এ কথাও জানান তিনি।

সন্তান জন্মদানে আগ্রহী নারীদের সঙ্গে জো-এর যোগযোগ হতো নেটমাধ্যমে। এরপর আইভিএফ, শুক্রাণু দান থেকে পুরোদস্তুর শারীরিক মিলন, একাধিক পদ্ধতিতে নারীদের মাতৃত্বের আকাঙ্ক্ষা পূরণ করেছেন জো।

সূত্র : দ্যা সান, ইউকে, আনন্দবাজার।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়