রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


অনুশীলনে শাহিন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৫ আগষ্ট ২০২২, ১৬:৪৮

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইনজুরির কারণে এশিয়া কাপে দেখা যাবে না পাকিস্তানের প্রধান পেসার শাহিন শাহ আফ্রিদিকে। আগামী চার থেকে ছয় সপ্তাহ খেলতে পারবেন না। তবে বুধবার দুবাইয়ে পাকিস্তানের অনুশীলনে হঠাৎই দেখা যায় তাকে।

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, দুবাইয়ে এই মুহূর্তে ইনজুরির চিকিৎসা করাচ্ছেন শাহিন। আলাদাভাবে নয়, দলের সঙ্গে একই হোটেলে থাকছেন শাহিন।

জানা গেছে, অধিনায়ক বাবর আজম তাকে অনুরোধ করেন, টুর্নামেন্ট চলার সময় পর্যন্ত তাদের সঙ্গে হোটেলে থাকতে। শাহিন তাতে রাজি হয়েছেন। সে কারণেই তিনি অনুশীলনে হাজির হন। সে না খেললেও সতীর্থদের উৎসাহ জোগাতে তিনি অনুশীলনে গিয়েছিলেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়