রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি

ধর্ম ডেস্ক

প্রকাশিত:১৩ অক্টোবর ২০২২, ১৮:২৭

ফাইল ছবি

ফাইল ছবি

সংক্ষিপ্ত আকারে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৩ জানুয়ারি থেকে দুই ভাগে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৩ থেকে ১৫ জানুয়ারি প্রথম ধাপে ও ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় ধাপে এ বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়