shomoynew_wp969 মেঘনা নদীতে মরা ডলফিন | রকমারি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মেঘনা নদীতে মরা ডলফিন


প্রকাশিত:
৯ আগস্ট ২০২২ ১৭:৫০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৪

 ছবি : সংগৃহীত

প্রায় ৫০ কেজি ওজনের একটি মৃত ডলফিন লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে ভেসে এসেছে। এর আগে কখনো মেঘনায় ডলফিন দেখা যায়নি। ডলফিন দেখতে উৎসুক মানুষ ভিড় করছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়খেরি ইউনিয়নের বড়িখেরি পুলিশ ফাঁড়ির এলাকায় নদী থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, হঠাৎ করে মৃত ডলফিনটি নদীতে ভেসে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিক ডলফিনটি নদী থেকে উদ্ধার করে কূলে নিয়ে আসা হয়।

স্থানীয়রা বলছেন, এই প্রথম মরা ডলফিন স্রোতে ভেসে আসে। আর আগে রামগতির মেঘনায় মৃত কিংবা জীবিত কোন ডলফিন দেখা যায়নি।

বড়খেরি পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আহম্মদ জানান, মৃত অবস্থায় ডলফিনটি ভেসে উঠে। ধারণা করা হচ্ছে বঙ্গোপসাগরে মারা গিয়ে স্রোতের সঙ্গে ডলফিনটি ঘটনাস্থলে চলে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top