shomoynew_wp969 হঠাৎ গুগল থেকে ব্যক্তির অ্যাকাউন্টে এলো ২ লাখ ৫০ হাজার ডলার | তথ্যপ্রযুক্তি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২

হঠাৎ গুগল থেকে ব্যক্তির অ্যাকাউন্টে এলো ২ লাখ ৫০ হাজার ডলার


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২২ ১২:২৬

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪১

 ছবি : সংগৃহীত

হঠাৎ এক ব্যক্তির অ্যাকাউন্টে গুগল থেকে এলো প্রায় ২ লাখ ৪৯ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩৪ লাখ টাকার মতো। কিন্তু গুগল কেন হঠাৎ এত টাকা পাঠাল, তা বুঝতে পারছিলেন না ওই আমেরিকান ব্যক্তি।

এক সঙ্গে এত টাকা পেয়ে খানিকটা ঘাবড়েও যান আমেরিকার ওমাহা প্রদেশের স্যাম কারি নামের ওই ব্যক্তি। গত বুধবার বিষয়টি টুইট করে জানান তিনি। তবে এত টাকা পেয়ে উল্লসিত হননি তিনি। বরং চিন্তা বেড়েছে তার। তাই এক পয়সা খরচও করেননি স্যাম।

টুইটারে তিনি লিখেছেন, ‘তিন সপ্তাহেরও বেশি হয়ে গেল, গুগল আমায় ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ মার্কিন ডলার পাঠিয়েছে। কোনো কি উপায় রয়েছে, গুগলের সঙ্গে যোগাযোগ করার?’ সেই সঙ্গে তিনিও এ-ও লেখেন যে, যদি ডলার ফেরত চান, তাতে কোনো সমস্যা নেই।

নিউজউইকের খবরে বলা হয়েছে, স্যাম ‘বাগ বাউন্টি হান্টার’ হিসেবে কাজ করেন। গুগলের মতো বিভিন্ন সংস্থায় সফটওয়্যারে নিরাপত্তা সংক্রান্ত ফাঁকফোকর থাকলে তা খুঁজে বের করার কাজ করেন স্যাম। কিন্তু তার এই অপ্রত্যাশিতভাবে অর্থ প্রাপ্তির নেপথ্যে এই কাজের কোনো সংযোগ নেই বলে জানিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে স্যাম জানান, তিনি ওই অর্থ তার কাছেই গচ্ছিত রেখেছেন। কারণ, যদি গুগল ফেরত চায়, তাহলে তিনি ফিরিয়ে দেবেন। তার কথায়, গুগল যদি তার টুইট-বার্তায় সাড়া না দেয়, তাহলে এই অর্থ অন্য একটি অ্যাকাউন্টে রাখবেন, যাতে এজন্য কর দিতে না হয়।

এই কাণ্ড প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে গুগল। আদতে ভুলবশত যে ওই ব্যক্তির অ্যাকাউন্টে তারা ডলার পাঠিয়েছেন, সে কথা জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।

সংস্থার এক মুখপাত্র জানান, ‘‘ভুলবশত তারা ওই ব্যক্তির অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছেন। ওই ব্যক্তিকে সাধুবাদ জানিয়ে গুগল আরও বলে, তিনি দ্রুত বিষয়টি উত্থাপন করেছেন। আমরা ভুল শুধরে নেব।’’

স্যামের থেকে ওই ডলার ফিরিয়ে নেওয়া হবে বলে জানায় গুগল।

সূত্র : এনডিটিভি, নিউজউইক



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top