shomoynew_wp969 ফেসবুক ছাড়া মেসেঞ্জার ব্যবহার করবেন যেভাবে | তথ্যপ্রযুক্তি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২

ফেসবুক ছাড়া মেসেঞ্জার ব্যবহার করবেন যেভাবে


প্রকাশিত:
২২ মার্চ ২০২২ ১৩:১৪

আপডেট:
২২ মার্চ ২০২২ ১৩:২৫

 ছবি : সংগৃহীত

বর্তমানে অ্যাক্টিভ ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও একজন ব্যবহারকারী মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আগে ফেসবুক অ্যাকাউন্ট ছিল এখন ডিঅ্যাক্টিভেট করেছেন বা ডিলিট করছেন এরকম ব্যবহারকারীরা মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন।

তাহলে চলুন জেনে নিই, ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াও যেভাবে মেসেঞ্জার ব্যবহার করবেন-

ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট থাকে এবং মেসেঞ্জার ব্যবহার করতে যান, তাহলে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরে গিয়ে ফ্রি ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করতে হবে।

এরপর যে তথ্য দিয়ে আপনি ফেসবুকে লগ-ইন বা সাইন-ইন করতেন সেই অ্যাকাউন্টের তথ্য দিয়েই সাইন-ইন করতে হবে।

এবার নতুন ব্যবহারকারীদের খুঁজে পাওয়ার জন্য তাদের ফোন নম্বর দিয়ে সার্চ করতে হবে। যদি ওইসব ব্যবহারকারী ফেসবুক অ্যাকাউন্ট ফোন নম্বরের সঙ্গে লিংক করা থাকে, তাহলে তাদের মেসেঞ্জারে দেখা যাবে।

এর পাশাপাশি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেও আপনি তা ডিঅ্যাক্টিভেট করে মেসেঞ্জার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে প্রথমে ফোনে ফেসবুক অ্যাপ ইনস্টল করতে হবে। তারপর নতুন অ্যাকাউন্ট খুলতে হবে সংশ্লিষ্ট নিয়ম মেনে। এরপর আপনি মেসেঞ্জার ব্যবহারের অপশনও পাবেন। সেক্ষেত্রে মেসেঞ্জার ব্যবহারের যাবতীয় নিয়ম দেখে নিতে হবে।

ফেসবুক অ্যাকাউন্টের ভিত্তিতেই ওই মেসেঞ্জার ব্যবহার করা যাবে। তবে এক্ষেত্রে ইউজার যদি ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করে দেন তাহলেও চালু থাকবে ওই মেসেঞ্জার অ্যাকাউন্ট।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top