shomoynew_wp969 ভিয়েতনামে ফাইভ-জি নেটওয়ার্কে হুয়াওয়ে, পশ্চিমাদের উদ্বেগ বাড়ছে | তথ্যপ্রযুক্তি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২

ভিয়েতনামে ফাইভ-জি নেটওয়ার্কে হুয়াওয়ে, পশ্চিমাদের উদ্বেগ বাড়ছে


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৫ ১০:০২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫০

ফাইল ছবি

চীনের টেলিযোগাযোগ জায়ান্ট হুয়াওয়ে ও জেডটিই ভিয়েতনামে একের পর এক ফাইভ-জি সরঞ্জাম সরবরাহ চুক্তি জিতে নিচ্ছে। মার্কিন শুল্ক আরোপের পর দুই দেশের সম্পর্ক শীতল হলেও বেইজিংয়ের সঙ্গে হ্যানয়ের সম্পর্ক উষ্ণ হওয়ায় ভিয়েতনাম এবার চীনা প্রযুক্তির দিকে আরও ঝুঁকছে। এমনটি উঠে এসেছে রয়টার্সের অনুসন্ধানে।

দীর্ঘদিন ধরে নিরাপত্তাজনিত কারণে ভিয়েতনাম সংবেদনশীল অবকাঠামোতে চীনা প্রযুক্তিকে সীমিত রেখেছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি বদলেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত অপারেটরদের বেশ কিছু টেন্ডারে এ বছর হুয়াওয়ে ও জেডটিই গুরুত্বপূর্ণ চুক্তি পেয়েছে। যা এখনো প্রকাশ্যে বলা হয়নি।

সূত্র জানায়, এ বছরের এপ্রিল মাসে হুয়াওয়ে নেতৃত্বাধীন এক কনসোর্টিয়াম প্রায় ২৩ মিলিয়ন ডলারের ফাইভ-জি সরঞ্জাম চুক্তি পায়। ঠিক কয়েক সপ্তাহ পরে যুক্তরাষ্ট্র ভিয়েতনামি পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ ঘোষণা করে। জেডটিইও অন্তত দুটি টেন্ডারে বিজয়ী হয়েছে। যার মোট মূল্য ২০ মিলিয়ন ডলারের বেশি। প্রথম প্রকাশিত চুক্তিটি আসে সেপ্টেম্বর মাসে।

যদিও চুক্তিগুলো শুল্কবিরোধের সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না তা নিশ্চিত নয়তবে পশ্চিমা দেশগুলোর নীতিনির্ধারকদের মধ্যেনিয়ে উদ্বেগ বাড়ছে

যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই চীনা টেলিযোগাযোগ সরঞ্জামকেজাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণহিসেবে বিবেচনা করেদেশটিতে হুয়াওয়ে ও জেডটিইর সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ। সুইডেন ও ইউরোপের আরও কয়েকটি দেশও একই পথে হেঁটেছে। ফলে ভিয়েতনামে এসব প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান উপস্থিতি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে সন্দেহ তৈরি করছে।

তবে বিশেষজ্ঞদের মতে, ভিয়েতনাম নিজস্ব কৌশলগত স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নিচ্ছে। সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী রেলপথ, অর্থনৈতিক অঞ্চলসহ একাধিক প্রকল্পে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে হ্যানয়। আর ফাইভ-জি খাতে চীনা সরঞ্জাম তুলনামূলক কম খরচে পাওয়া যায়- এটিও ভিয়েতনামের আগ্রহ বাড়ানোর অন্যতম কারণ।

পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা গত কয়েক সপ্তাহে হ্যানয়ে অনুষ্ঠিত বৈঠকগুলোতে সতর্ক করেছেন। বলা হচ্ছে, চীনা প্রযুক্তি ব্যবহারে ভিয়েতনামের নেটওয়ার্কের ওপর আস্থা কমতে পারে এবং ভবিষ্যতে উন্নত মার্কিন প্রযুক্তি পাওয়া ঝুঁকিতে পড়তে পারে।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, নেটওয়ার্কের একটি অংশকে বিচ্ছিন্ন করে ঝুঁকি কমানোর চিন্তা থাকলেও চীনা সরঞ্জাম সরবরাহকারীরা প্রযুক্তিগত কারণে ডেটা অ্যাক্সেস পাওয়ার সুযোগ রাখতে পারে। যা হ্যানয়ের জন্য বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top