shomoynew_wp969 তেল নয়, এবার লবণ দিয়ে চলবে স্কুটার | তথ্যপ্রযুক্তি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২

তেল নয়, এবার লবণ দিয়ে চলবে স্কুটার


প্রকাশিত:
১১ জুন ২০২৫ ০৩:৩০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৮

ছবি সংগৃহীত

শুধু স্কুটারে নয়, ভবিষ্যতে এ ব্যাটারি দিয়ে বিদ্যুৎ সঞ্চয় কেন্দ্রও চালানো যাবে। এরইমধ্যে চীনের গুয়াংজি প্রদেশে একটি সোডিয়াম ব্যাটারির বিদ্যুৎ স্টোরেজ কেন্দ্র চালু হয়েছে, যা প্রতিদিন দেড় হাজারের মতো পরিবারকে বিদ্যুৎ দিতে পারছে। স্বল্পমূল্য ও কার্যকর লিথিয়াম আয়ন ব্যাটারির দৌড়ে চীনের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করছে বিশ্ব।

তবে চীন ব্যাটারি খাতে আরেকটি বিকল্প প্রযুক্তিতে বিশ্বকে আরও এক ধাপ পেছনে ফেলছে। গণহারে সোডিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনের পথে অনেকটা এগিয়ে গেছে দেশটি। আর এবার তারা এ প্রযুক্তি জনপ্রিয় করতে ব্যবহার করছে স্কুটার। খবর বিবিসির।

নতুন ইলেকট্রিক স্কুটার পরীক্ষা করা শুরু করেছে চীন। সেগুলোর ব্যাটারি লিথিয়াম আয়নে তৈরি হয়। এগুলোর ব্যাটারি চলছে সোডিয়াম থেকে। সমুদ্রের পানি থেকে যে লবণ সংগ্রহ করা হয়, তা থেকেই সহজে তৈরি করা হয় এই ব্যাটারি। এর দাম মোটামুটিভাবে ৩০ থেকে ৫১ হাজার টাকার মধ্যে থাকবে। অর্থাৎ সাধারণ স্কুটার বা ইভি স্কুটারের থেকে অনেক কম দামে পাওয়া যাবে।

এগুলোর ব্যাটারি সাধারণ লিথিয়াম আয়ন বা লিড অ্যাসিড নয়। এগুলোতে ব্যবহৃত হচ্ছে সোডিয়াম-যা সমুদ্রের লবণ থেকেও সংগ্রহ করা যায়। চীনের অন্যতম বৈদ্যুতিক টু-হুইলার নির্মাতা ইয়াদিয়া ২০২৫ সালের জানুয়ারিতে এক প্রচারণা অনুষ্ঠানে প্রথম এ সোডিয়াম-চালিত মডেলগুলো প্রদর্শন করে। সেখানে ছিল দ্রুত চার্জিং পিলার, যা মাত্র ১৫ মিনিটে ৮০ শতাংশ চার্জ দিতে পারে।

এছাড়া ছিল ব্যাটারি সোয়াপিং স্টেশন, যেখানে মাত্র একটি কিউআর কোড স্ক্যান করে পুরোনো ব্যাটারি দিয়ে নতুন চার্জকৃত ব্যাটারি নিয়ে নেওয়া যায়। ইয়াদিয়া এরই মধ্যে তিনটি সোডিয়াম-চালিত স্কুটার বাজারে এনেছে। আরও কয়েকটি মডেল আনার পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটি হাংঝৌতে ‘হুয়ায়ু নিউ এনার্জি রিসার্চ ইনস্টিটিউট’ নামে একটি গবেষণা কেন্দ্রও চালু করেছে, যার লক্ষ্য নতুন ব্যাটারি প্রযুক্তি নিয়ে কাজ করা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top