shomoynew_wp969 আইপ্যাডে এলো হোয়াটসঅ্যাপ | তথ্যপ্রযুক্তি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২

আইপ্যাডে এলো হোয়াটসঅ্যাপ


প্রকাশিত:
১ জুন ২০২৫ ০১:২১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৯

ছবি সংগৃহীত

অবশেষে আইপ্যাডের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হলো হোয়াটসঅ্যাপ অ্যাপ। এক দশকেরও বেশি সময় ধরে ব্যবহারকারীরা এই ফিচারের জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন। এবার মেটা এই দাবির প্রতি সাড়া দিয়ে অ্যাপ স্টোরে আইপ্যাডের জন্য তৈরি একেবারে নতুন হোয়াটসঅ্যাপ অ্যাপ উন্মুক্ত করেছে।

এতদিন আইপ্যাড ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হতো ওয়েব ভার্সনের মাধ্যমে। কিন্তু নতুন এই অ্যাপে থাকছে
একসঙ্গে ৩২ জন পর্যন্ত ভিডিও বা অডিও কলে অংশগ্রহণের সুযোগ। থাকছে স্ক্রিন শেয়ারের সুবিধা, যা কর্মক্ষেত্র বা ভার্চুয়াল মিটিংয়ে বেশ কার্যকর।

নতুন অ্যাপটি মেটার মাল্টি-ডিভাইস সিংক প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। অর্থাৎ আইফোন না থাকলেও অ্যাকাউন্ট সিংক করে আইপ্যাডে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।

এছাড়া সংযোজিত হয়েছে ‘চ্যাট লক’ ফিচার – ব্যবহারকারীরা নির্দিষ্ট চ্যাট লক করে রাখতে পারবেন। যাতে অন্য কেউ আইপ্যাড ব্যবহার করলেও ব্যক্তিগত কথোপকথন সুরক্ষিত থাকবে।

এক বিবৃতিতে মেটা জানিয়েছে, “আইপ্যাড ব্যবহারকারীদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপের অনুরোধ আমরা সবচেয়ে বেশি পেয়েছি। তাই আমরা আনন্দিত যে, এখন থেকে আইপ্যাডেও পাওয়া যাবে পূর্ণাঙ্গ হোয়াটসঅ্যাপ অভিজ্ঞতা।”

মেটা ইঙ্গিত দিয়েছে, ভবিষ্যতে এই আইপ্যাড অ্যাপে আরও নতুন ফিচার ও আপডেট আনা হবে। বর্তমানে অ্যাপটি বিশ্বব্যাপী উন্মুক্ত এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top