shomoynew_wp969 ফেসবুকে সেরা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পুরস্কার ঘোষণা | তথ্যপ্রযুক্তি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২

ফেসবুকে সেরা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পুরস্কার ঘোষণা


প্রকাশিত:
১৫ জুলাই ২০২১ ০৫:০৬

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৮

ফাইল ছবি

ফেসবুকে সেরা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। এজন্য ডিজিটাল এই প্লাটফর্মে এক বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি।

গতকাল বুধবার (১৪ জুলাই) রাত ৯টা ৫৬ মিনিটে এক পোস্টে এই ঘোষণা দেন মার্ক জাকারবার্গ।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা ফেসবুককে মিলিয়ন মিলিয়ন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সবচেয়ে সেরা প্লাটফর্ম ‍হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমরা নতুন একটি প্রোগ্রাম তৈরির কাজ চালিয়ে যাচ্ছি। এতে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করা হবে। ২০২২ সালে যারা ফেসবুক ও ইনস্টাগ্রামে সেরা কনটেন্ট ক্রিয়েটর বলে বিবেচিত হবেন তাদেরকে পুরস্কৃত করতে এই অর্থ ব্যয় করা হবে।’

ফেসবুকের সিইও আরও জানিয়েছেন, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এ ধরনের ঘোষণা ফেসবুকের জন্য নতুন কিছু নয়। এর আগেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ ধারা অব্যাহত রাখতে চায় ফেসবুক।

এ বিষয়ে বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন জাকারবার্গ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top