shomoynew_wp969 মেটা এআই ছাড়াও হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার | তথ্যপ্রযুক্তি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২

মেটা এআই ছাড়াও হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার


প্রকাশিত:
২ জুলাই ২০২৪ ০২:৫৭

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫১

ছবি- সংগৃহীত

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নিত্যনতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের মেসেজিংকে আরো সহজ করে তোলা হচ্ছে। ইতিমধ্যেই ব্যবহারকারীদের জন্য এআই সুবিধা চালু করা হয়েছে।

তবে এবার নিয়ে আসছে ক্রিয়েট ইভেন্ট। এর আগে ফিচারটি শুধু কমিউনিটির জন্য সীমাবদ্ধ ছিল। এবার সমস্ত ব্যবহারকারীরা ক্রিয়েট ইভেন্ট ফিচারের সুবিধা পাবেন। অনেকটা গুগল ক্যালেন্ডারের আদলে ডিজাইন করা হয়েছে ক্রিয়েট ইভেন্ট ফিচার।

ক্রিয়েট ইভেন্ট ফিচারে যে সুবিধা পাবেন
ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটেও তৈরি করা যাবে ইভেন্ট। এবার থেকে আর কোনো প্ল্যান বাতিল হবে না। বন্ধুদের গ্রুপে যারা সবসময় প্ল্যান বাতিল করেন তারাও করতে পারবে না। কারণ টাইম টু টাইম এটি এলার্ট আসবে। গুগল ক্যালেন্ডারের ইনভাইট ফিচারের মতো কাজ করবে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার।

মূলত ব্যক্তিগত চ্যাটেই যোগ হবে এই অপশন, এখানে ইভেন্ট সম্পর্কিত নানা তথ্য যেমন - নাম, ডেসক্রিপশন, তারিখ এবং জায়গা। ওই তারিখে বন্ধুরা রয়েছেন কিনা সেই অ্যাটেনডেন্সও মার্ক করতে পারবেন। এখানে ব্যবহারকারীরা সেই ইনভাইট দেখে অ্যাকসেপ্ট করতে পারবেন। সুরক্ষার জন্য হোয়াটসঅ্যাপ চ্যাটের মতো ইভেন্টস ফিচারও অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপ্টেড রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটা জানিয়েছে, ফিচারটি ধাপে ধাপে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। একবারেই যে সবাই পেয়ে যাবেন তেমনটা নয়। বর্তমানে বিটা ভার্সনে ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ফোনেই কাজ করবে নতুন ফিচার। এটি পাওয়ার জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top