shomoynew_wp969 আইফোন ১৫ কিনতে ১৭ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন যুবক | তথ্যপ্রযুক্তি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২

আইফোন ১৫ কিনতে ১৭ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন যুবক


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৩ ০১:৩১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫১

 ফাইল ছবি

পৃথিবী যেন এখন মুঠোফোনের মুঠোয় বিনোদন থেকে শুরু করে হাজারো প্রয়োজনে এটি এখন নিত্যসঙ্গী। বর্তমান সময়ে দামি ফোনে নিজেকে আভিজাত্যের রঙে রাঙান অনেকে।

এর সবচেয়ে বড় অনুসঙ্গ অ্যাপেলের আইফোন। বর্তমানে আইফোন ব্যবহারকারীরা অপেক্ষায় থাকেন কখন নতুন মডেল বাজারে আসবে। এমন উদগ্রীবতা আরও বাড়িয়ে দিয়েছে আইফোন-১৫।

আইফোন নিয়ে বিশ্বজুড়ে মাতামাতি নতুন কিছু নয়। প্রতিবারই ঘোষণামাত্র ইউরোপ-আমেরিকার মোবাইলের দোকানগুলোতে লম্বা লাইন পড়ে যায়।

গত শুক্রবার বাজারে এসেছে আইফোন সিরিজের নতুন চারটি ঝকঝকে ফোন। সেগুলো হলো, আইফোন-১৫, আইফোন-১৫ প্লাস, আইফোন-১৫ প্রো এবং আইফোন-১৫ প্রো ম্যাক্স।

এদিকে পছন্দের ফোন পেতে ভারতের সব বড় শহরের রিটেল স্টোরগুলোতে লাইন দিয়েছিলেন গ্রাহকরা। তবে সবচেয়ে বেশি মানুষ ভিড় করে প্রথম অ্যাপল স্টোরে, যেটি রয়েছে মুম্বইয়ে। সম্প্রতি ভারতের মুম্বইয়ে অ্যাপেল স্টোরে একটানা ১৭ ঘণ্টা লাইন দিয়ে আইফোন-১৫ কিনে আলোচনায় এসেছেন এক যুবক।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, আইফোন-১৫ কিনতে গুজরাটের আহমেদাবাদ থেকে মুম্বইয়ে পাড়ি দেন এক যুবক। তার স্বপ্ন ছিল ভারতের প্রথম অ্যাপেল স্টোর থেকেই সাধের ফোনটি কিনবেন।

ওই যুবক জানিয়েছেন, মুম্বইয়ে পৌঁছেই স্বপ্ন সার্থক হয়নি। পছন্দের ফোন হাতে পেতে ১৭ ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়েছে তাকে। বৃহস্পতিবার দুপুর ৩টা নাগাদ লাইনে দাঁড়ান তিনি। রাতভর লাইন দিয়ে হাতে পান ফোন।

এদিকে আমজনতার পাশাপাশি নতুন আইফোন উন্মাদনায় মেতেছেন খ্যাতনামারাও। এ তালিকায় আছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নতুন ফোনের ছবি পোস্টও করেছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top