shomoynew_wp969 এক্স দিয়ে টুইটারের নতুন লোগো | তথ্যপ্রযুক্তি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২

এক্স দিয়ে টুইটারের নতুন লোগো


প্রকাশিত:
২৪ জুলাই ২০২৩ ১৩:০৬

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫২

 ফাইল ছবি

রোববার টুইটারে লোগো পরিবর্তনের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন লোগো নিয়ে হাজির হলেন টুইটার প্রধান ইলন মাস্ক। টুইটার প্ল্যাটফর্ম থেকে নীল পাখিকে বিদায় দিয়ে এক্স দিয়ে উন্মুক্ত করলেন নতুন লোগো।

টুইটার হেডকোয়ার্টারের দেয়ালে নতুন লোগোর ছবিও পোস্ট করছেন মাস্ক। জানালেন, এক্স হিসেবেই পরিচিতি পাবে টুইটার। এমনকী এক্সডটকম ওয়েবসাইট দিয়েও টুইটারে প্রবেশ করা যাবে।

এর আগেও একবার টুইটার থেকে পাখিকে বিদায় জানিয়ে সারমেয়র মুখকে লোগো করেছিলেন তিনি। ব্যবহারকারীদের পছন্দ না হওয়ায় তা দ্রুত পরিবর্তন করা হয়।

মাস্ক জানিয়েছেন, তিনি এক্স কর্পোরেশন নামের সঙ্গে জুড়ে দিলেন টুইটারকে। নতুন যে অ্যাপ আসবে তা এক্স নামেই পরিচিত হবে।

এরই মধ্যে নিজের টুইটার অ্যাকাউন্টের ছবি পরিবর্তন এক্স সাইন করেছেন মাস্ক। যদিও ব্যবহারকারীরা টুইটারের নীল পাখিকে ভীষণ মিস করবেন বলে জানাচ্ছেন অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত বছর ৪৪ বিলিয়ন ডলারে টুইটারের মালিকানা কিনে নেন মাস্ক। এরপর প্রতিষ্ঠানটির ব্যবসায়িক নাম এক্স কর্পোরেশনে পরিবর্তন করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top