shomoynew_wp969 থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না সাকিব | তথ্যপ্রযুক্তি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২

থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না সাকিব


প্রকাশিত:
৯ মে ২০২৩ ১৩:১১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৬

ছবি সংগৃহিত

দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। তাদের দৃঢ়তায় দলীয় অর্শধতক পূরণ করে বাংলাদেশ। কিন্তু শুরুর পাওয়ার প্লে শেষে আর বেশিক্ষণ টিকতে পারলেন না সাকিব।

১২তম ওভারের প্রথম বলে গ্রাহাম হিউমকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে বলে করতে পারেননি সাকিব। তাতে বল সরাসরি আঘাত হানে তার উইকেটে। সাজঘরে ফেরার আগে ২১ বলে ২০ রান করেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৫৩ রান। শান্ত উইকেটে আছেনভ ১৪ রান নিয়ে, অপর অপরাজিত ব্যাটার তাওহিদ হৃদয়ের সংগ্রহ ১ রান।

এর আগে চেমসফোর্ডে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আইরিশদেরে হয়ে বল হাতে ইনিংস ওপেনার করা জশ লিটল প্রথম ওভারেই বেশ ভুগিয়েছেন ব্যাটারদের। নতুন বলে এই পেসারের বাড়তি সুইং আর পেস সামলাতে পারেননি লিটন। ইনিংসের চতুর্থ বলটি অফ স্টাম্পের ওপর ইয়র্কার করেছিলেন লিটল, সেখানে সোজা ব্যাটে ডিফেন্স করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি লিটন। তাতে বল আঘাত হানে তার প্যাডে। আর আম্পায়ার তাতে আঙ্গুল তুলতে খুব একটা সময় নেননি।

লিটনের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম ইকবালও। যদিও শুরুটা ভালোই করেছিলেন এই ওপেনার। দুই বাউন্ডারিতে ভালো শুরুর আভাস দিয়েও থিতু হতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। চতুর্থ ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে ফুলার লেন্থে করেছিলেন মার্ক অ্যাডায়ার। সেখানে টেনে খেলতে গিয়ে তামিমের ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় উইকেটকিপার লরকান টাকারের গ্লাভসে। তাতে আবেদন করেন আইরিশ ফিল্ডাররা। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। ফলে রিভিউ নেয় স্বাগতিকরা। তাতে সিদ্ধান্ত বদলে আউট দিত্যে বাধ্য হন আম্পায়ার।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top