shomoynew_wp969 খরা কাটিয়ে ইংলিশদের নায়ক কেইন | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


খরা কাটিয়ে ইংলিশদের নায়ক কেইন


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২২ ১১:২৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১২

ফাইল ছবি

গেল বিশ্বকাপের সেমিফাইনালিস্ট আর ইউরোর ফাইনালিস্ট ইংল্যান্ড এবারও ফুটবলের বিশ্ব আসরে গিয়েছে বড় স্বপ্ন নিয়েই। সেই স্বপ্ন সত্যি করতে দলটির সবচেয়ে বড় ভরসার নাম হ্যারি কেইন। তবে সেই হ্যারি কেইনই কি না কাতার বিশ্বকাপে গোল করতেই ভুলে গিয়েছিলেন!

তবে যখন তার জ্বলে ওঠাটা সবচেয়ে বেশি প্রয়োজন, কেইন জ্বলে উঠেছেন ঠিক তখনই। বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচে তিনি গোলের দেখা পেয়েছেন। তার নৈপুণ্যে ইংলিশরা ৩-০ গোলে হারিয়ে দিয়েছে সেনেগালকে। চলে গেছে কোয়ার্টার ফাইনালেও।

রোববার ইংলিশদের হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটা করেছেন কেইন। দলকে ম্যাচের চালকের আসনে জাঁকিয়ে বসতে সাহায্য করেছে এই গোল। তার এই এক গোলেই বিরতিতে দুই গোলের লিড নিয়ে যায় ইংল্যান্ড। এরপর তার দল ম্যাচটা শেষ করে ৩-০ ব্যবধানে জয় নিয়ে।

গুরুত্বপূর্ণ গোলটা করে কেইন বনে যান ম্যাচের সেরা খেলোয়াড়। তবে নকআউট পর্ব মোটে শুরু হলো। এখন থেকে এমন পুরস্কার যে প্রতি ম্যাচেই কেইন জিততে চাইবেন, তা বলাই বাহুল্য।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top