shomoynew_wp969 বিশ্বকাপের নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কোন দল | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বিশ্বকাপের নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কোন দল


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২২ ১৫:৫৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫০

ছবি সংগৃহিত

সোমবার রাতে সুইজারল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোল নিশ্চিত করেছে ব্রাজিল। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচ এখনো বাকি, সে ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে লড়বে ব্রাজিল। এ অবস্থায় নকআউট পর্বে কোন দেশ হতে পারে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ?

ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসাবে রাউন্ড অব সিক্সটিনে পা রেখেছে ব্রাজিল। তাইতো এখন থেকেই আলোচনার টেবিলে শুরু হয়েছে, শেষ ষোলতে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী কোন দল? সূচি অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানার আপ দল হিসাবে পরের রাউন্ডে যাবে, তার উপরই সূচি নির্ভর করছে সেলেসাওদের।

ব্রাজিল অবস্থান করছে গ্রুপ জি-তে। শীর্ষে থেকে শেষ করলে তারা ‘এইচ’ গ্রুপের রানার্সের বিপক্ষে খেলবে, আগামী ৫ ডিসেম্বরে। সোমবার রাতে পর্তুগাল জেতার পর গ্রুপ এইচ-এর প্রথম স্থান পাওয়া দল হিসাবে তাদের থাকা প্রায় নিশ্চিত। দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যেতে পারে উরুগুয়ে বা ঘানা। এই দল শেষ দুই ম্যাচ খেলবে। যেহেতু তারা আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে। তবে উরুগুয়ের কাছে মাত্র এক পয়েন্ট থাকায় তাদের জিততেই হবে।

ব্রাজিল যদি ক্যামেরুনের বিপক্ষে হারে এবং সুইজারল্যান্ড যদি বড় ব্যবধানে সার্বিয়াকে হারায়, তাহলে ব্রাজিল হবে গ্রুপের দ্বিতীয়। সেক্ষেত্রে তাদের ‘এইচ’ গ্রুপের বিজয়ী দলের বিরুদ্ধে খেলতে হবে। সূচি অনুযায়ী সেই খেলা ৬ ডিসেম্বর। তখন প্রায় নিশ্চিত যে পর্তুগালের সামনেই পড়তে পারেন নেইমাররা। যদি তারা ‘এইচ’ গ্রুপে বিজয়ী দল হয়। কিন্তু ঘানার সঙ্গে ম্যাচ থাকলে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষকে পাবেন নেইমাররা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top