shomoynew_wp969 সন্তানদের হেফাজত চুক্তিতে শাকিরা-পিকে | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সন্তানদের হেফাজত চুক্তিতে শাকিরা-পিকে


প্রকাশিত:
৯ নভেম্বর ২০২২ ২০:১৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২০

ছবি সংগৃহিত

দীর্ঘ ১১ বছর একসঙ্গে থাকার পর বিশ্বখ্যাত পপ শিল্পী শাকিরা ও ফুটবলার জেরার্ড পিকে দম্পতি চলতি বছরের জুনে তাদের বিচ্ছেদ ঘোষণা দেন। যা ভক্তদের হতবাক করেছিল। সেই বিচ্ছেদের পর এবার সন্তানদের জন্য একটি হেফাজত চুক্তিতে পৌঁছেছেন এই দুই তারকা।

বিচ্ছেদের পর থেকেই সন্তানদের হেফাজতে নেওয়ার বিষয়ে আইনি লড়াই চালু রেখেছিলেন তারা। ইউএসএ টুডের শেয়ার করা একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুই ছেলে মিলান ও সাশার বিষয়ে তারা আইনি দাবি করে এসেছেন, বাচ্চাদের সুরক্ষা সব সময় তাদের ক্ষেত্রে অগ্রাধিকার বাচ্চাদের হেফাজত চুক্তি চান। দুজনই বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা প্রকাশ করেছেন বারবার।

বিবৃতিতে সাবেক দম্পতি বলেছেন, আমরা একটি হেফাজত চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আমাদের শিশুদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সুরক্ষা প্রদান করা। আশা করি তারা নিরাপদ এবং শান্ত পরিবেশে জীবন চালিয়ে যেতে পারবে। তাদের গোপনীয়তাকে সম্মান করা হবে।

উল্লেখ্য, ২০১০ বিশ্বকাপে গান গাইতে গিয়ে ফুটবলার পিকের সঙ্গে পরিচয় হয়েছিল শাকিরার। এরপর তারা এক যুগ ধরে একই ছাদের নিচে বাস করেন। তাদের ঘরে আসে দুই সন্তান। সে সম্পর্কের শেষ হয় তিক্ততায়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top