shomoynew_wp969 মেসিদের অগ্নিপরীক্ষা, কাল মাঠে নামছে ব্রাজিল | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মেসিদের অগ্নিপরীক্ষা, কাল মাঠে নামছে ব্রাজিল


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২০ ০৫:০৭

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৩

ছবি: সংগৃহীত

ইউরোপে গত মাসে মাঠে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। এবার ফিরছে লাতিন আমেরিকায়। সরাসরি ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে। প্রায় এক বছর পর একে একে জাতীয় দলের জার্সি গায়ে তুলছে মেসি, নেইমার, সুয়ারেজরা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইকুয়েডরের বিরুদ্ধে জয়ের পরেও স্বস্তি নেই আর্জেন্টিনা শিবিরে। কারণ একটা নয়, একাধিক।

প্রথমত, বলিভিয়ার বিরুদ্ধে লিয়োনেল মেসিদের খেলতে হবে লা পাজে পৃথিবীর উচ্চতম স্টেডিয়ামে। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৩৬০০ মিটার অর্থাৎ ১১ হাজার ৮১১ ফুট! শ্বাস-প্রশ্বাসের সমস্যার জন্য বলিভিয়া ছাড়া বিশ্বের সব দলের ফুটবলারদের কাছেই আতঙ্ক লা পাজের এই স্টেডিয়াম। যদিও উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে মেসিরা রবিবারই পৌঁছে গিয়েছেন বলিভিয়ায়।

দ্বিতীয়ত, সের্খিয়ো আগুয়েরো চোটের কারণে নেই। এবার ছিটকে গেলেন আর এক তারকা পাওলো দিবালা। তৃতীয়ত, ব্রাজিল প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-০ হারানোয় চাপ বেড়েছে আর্জেন্টিনা শিবিরে। মেসিদের বিরুদ্ধে দ্বৈরথের আগে বলিভিয়ার কোচ সিজার ফারিয়াস রীতিমতো হুঙ্কার দিয়ে রেখেছেন। তিনি বলেছেন, ‘আমাদের খেলাকে ওরা কুৎসিত বলতেই পারে। তা নিয়ে আমরা একেবারেই চিন্তিত নই। এই উচ্চতায় আমাদের প্রধান লক্ষ্য ওদের গ্রাস করা।’

ব্রাজিল শিবিরের ছবিটা সম্পূর্ণ উল্টো। বলিভিয়াকে পাঁচ গোলে হারিয়ে উজ্জীবিত ফুটবলারেরা। সোমবার সাও পাওলোয় অনুশীলনের পরেই পেরুর বিরুদ্ধে খেলতে লিমা রওনা হন নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র), ফিলিপে কুটিনহোরা। তার আগে এই ম্যাচের জন্য অধিনায়ক হিসেবে থিয়াগো সিলভার নাম ঘোষণা করেছেন কোচ তিতে। কাল বুধবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও পেরু। মঙ্গলবারই উরুগুয়ে খেলবে ইকুয়ডরের বিরুদ্ধে। রবিবার রাতে ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্র করল পর্তুগাল। পোলান্ড বনাম ইটালি ম্যাচও গোলশূন্য থাকল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top