shomoynew_wp969 প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি : লিটন | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি : লিটন


প্রকাশিত:
৭ নভেম্বর ২০২২ ১৫:৩৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২০

ছবি সংগৃহিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের যাত্রাটা খুব যে বেশি ভালো হয়েছে সেটা বলা কঠিন। পাঁচ ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয়ে আর তিনটিতে পরাজয়। তবে নিজেদের থেকে বড় কোনো প্রতিপক্ষকে বাংলাদেশ দল হারাতে পারেনি। জিতেছে কেবল নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের বিপক্ষে, যারা আইসিসির শীর্ষ ১০ দলের মধ্যে ছিল না। যে কারণে আজ অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার আগে দলের তারকা ব্যাটার লিটন দাস জানালেন, সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আপনাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি।

নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে আজ সোমবার অস্ট্রেলিয়া থেকে একটি ছবি পোস্ট করেছেন লিটন দাস। সেখানে তিনি লিখেন, 'আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আপনাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। পরের বার দল হিসেবে আরও ভালো করার আশা করছি। দেশে ফিরে যাচ্ছি আমরা!'

এর আগে সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ ছাড়া বাকিরা ছেড়েছেন অস্ট্রেলিয়া। এই তিন ক্রিকেটার বাদে বাকিরা এখন ঢাকায় ফেরার উড়ানে আছেন। সোহান ও মিরাজ সিডনিতে আরও কিছুদিন সময় কাটাবেন বলে জানা গেছে। ঘুরে বেড়াবেন নিজেদের মতো করে। আবার তাসকিন আহমেদের স্ত্রী-সন্তান সঙ্গে থাকলেও দলের সঙ্গেই অস্ট্রেলিয়া ছেড়েছেন এই পেসার।

সব ঠিক থাকলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে করে বাংলাদেশ সময় আজ সোমবার রাত সাড়ে দশটার দিকে পৌঁছে যাবে দল। তার আগে সিঙ্গাপুরে ৫ ঘন্টার ট্রানজিট!



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top