shomoynew_wp969 আইরিশদের লক্ষ্য ১৮০ রানের | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


আইরিশদের লক্ষ্য ১৮০ রানের


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২২ ১৬:৩৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২০

ছবি সংগৃহীত

সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের শুরুটা তেমন ভালো হয়নি অজিদের। তবে শুরুর ধাক্কা সামলে স্বাগতিকদের বড় লক্ষ্য এনে দিয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টোয়িনিস।

সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আজ আয়ারল্যান্ডকে ১৮০ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। ৫ চার ও ৩ ছয়ে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ব্যাটিংয়ে নেমে শুরুতে ধীরগতিতে রান তোলে অস্ট্রেলিয়া। গত কয়েক ম্যাচের মতো আজও বড় স্কোর করতে পারেননি ডেভিড ওয়ার্নার। ব্যারি মাকার্থির বলে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন মাত্র ৪ রানে। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩৮ রান করে স্বাগতিকরা।

মিডল ওভারে রানের গতি কিছুটা বাড়ান মিচেল মার্শ ও অ্যারন ফিঞ্চ। তবে সে জুটিকে বেশি বড় হতে দেননি ম্যাকার্থি। ২৮ রান করা মার্শকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে ফেরান বাঁহাতি এ পেসার। ৯ বলে ১৩ রান করে ম্যাক্সওয়েলও ফিরেছেন দ্রুতই।

চতুর্থ উইকেট ঝড় তোলেন অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টোয়িনিস। তাদের ৩৬ বলের জুটি থেকে এসেছে ৭০ রান। ভয়ংকর হয়ে ওঠা এ জুটিও ভাঙেন ম্যাকার্থি, ফিঞ্চকে ফিরিয়ে। শেষদিকে টিম ডেভিডের ১৫ রানের ক্যামিও ইনিংসে ২০ ওভারে ১৭৯ রান করে অস্ট্রেলিয়া।

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ম্যাকার্থি। দুই উইকেট গেছে জশ লিটলের ঝুলিতে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top