shomoynew_wp969 ইনজুরির কারণে বিশ্বকাপ অনিশ্চিত পাওলো দিবালার | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ইনজুরির কারণে বিশ্বকাপ অনিশ্চিত পাওলো দিবালার


প্রকাশিত:
১০ অক্টোবর ২০২২ ১৩:৪১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৯

ছবি সংগৃহীত

আর্জেন্টিনার খেলোয়ার পাওলো দিবালার বাজে ইনজুরিতে শেষ হতে বসেছে বিশ্বকাপ। ইতালিয়ান সিরিাআ- লিগে রোমার হয়ে খেলা এই তারকা মাংসপেশির চোটে পড়েছেন।

লিগের ম্যাচে লিসের বিপক্ষে রোমার ২-১ ব্যবধানে নিশ্চিত করা গোলে চোট পান দিবালা। আর্জেন্টাইন ফরোয়ার্ড পেনাল্টি থেকে গোল করেই চোট অনুভব করেন। এরপরেই তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। তবে দলের কোচ হোসে মরিনহো বিশ্বাস করেন, বাজে ইনজুরিতে দিবালার বিশ্বকাপ অনিশ্চিত।

মরিনহো বলেন, ‘এটা খারাপ, আমার মনে হয় এটা খুবই খুবই খারাপ। আমি ডাক্তার না, তবে আমার অভিজ্ঞতা ও দিবালার সঙ্গে কথা বলে বুঝলাম এ বছর হয়তো আমরা তাকে আর পাবো না।’

আগামী ২০ নভেম্বর কাতারে বসছে ফিফা বিশ্বকাপ। তবে এ বছর মাঠে নামতে না পারলে বিশ্বকাপ খেলা হবে না তার।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top