shomoynew_wp969 আর্জেন্টিনার স্টেডিয়ামে গণ্ডগোল, মৃত্যু ১ | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


আর্জেন্টিনার স্টেডিয়ামে গণ্ডগোল, মৃত্যু ১


প্রকাশিত:
৭ অক্টোবর ২০২২ ১৮:২৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৭

ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়া ট্র্যাজেডির ক্ষত না শুকোতেই আর্জেন্টিনার স্টেডিয়ামে গণ্ডগোলের খবর পাওয়া গেছে। এতে অন্তত একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) লিগের ম্যাচে এ ঘটাণায় পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। পরে রেফারি ম্যাচটি বন্ধ করে দেন।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গিমনাসিয়ার ঘরের মাঠে খেলা হলে সেখানকার দর্শকরা মাঠে ঢোকার জন্য তাড়াহুড়া করেন। যদিও স্টেডিয়ামটি আগেই পূর্ণ হয়েছিল।

পরে ঝামেলা সামাল দিতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে। পরে গিমনাসিয়া ও বোকা জুনিয়র্সের মাঝে ম্যাচটি শুরু হওয়ার ৯ মিনিট পরেই রেফারি খেলাটি স্থগিত ঘোষণা করেন।

এই ঘটনাটি ইন্দোনেশিয়ার স্টেডিয়ামে মারামারিতে ১২৫ জন্য মৃত্যুর এক সপ্তাহের মধ্যে ঘটল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top