shomoynew_wp969 টি-টোয়েন্টির প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


টি-টোয়েন্টির প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১০

 ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে উদ্বীগ্ন বিসিবি। তাই বিশ্বকাপের আগে এই ফরম্যাটে টাইগারদের ঝালিয়ে নিতে প্রথমে আরব আমিরাত পরে ত্রিদেশীয় সিরিজের আয়োজনে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ দল।

সেই পরিকল্পনায় আজ রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ে আমিরাতের মুখোমুখি হবে টাইগাররা। সেই ম্যাচের প্রস্তুতির মধ্যেই জানা গেল ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান।

সেই সিরিজের সূচি প্রকাশ করেছে আয়োজক দেশ নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে আগামী ৭ অক্টোবর পর্দা উঠবে এই সিরিজের।

বাংলাদেশ সময় সকাল ৮ টায় শুরু হবে ম্যাচটি। এরপর ৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে সাকিব বাহিনী। এই ম্যাচটি আবার অনুষ্ঠিত হবে দুপুর ১২ টায়। ১২ অক্টোবরের ম্যাচে ফের নিউজিল্যান্ডকেই মাঠে পাবে বাংলাদেশ। সে ম্যাচ শুরু হবে দুপুর ১২ টায়।

এরপর ১৩ অক্টোবর ফের পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ৮ টায়।

অর্থাৎ সিরিজে তিন দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল ১৪ অক্টোবরে মুখোমুখি হবে ফাইনালে। ফাইনালসহ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।

ত্রিদেশীয় সিরিজ শেষে নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার পথে উড়াল দেবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে। ক্রিকেটের এই মেগা আসরে ২৪ অক্টোবর প্রথম মাঠে নামবে সাকিবের দল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top