shomoynew_wp969 অনুশীলনে শাহিন আফ্রিদি | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


অনুশীলনে শাহিন আফ্রিদি


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২২ ১৬:৪৮

আপডেট:
২৫ আগস্ট ২০২২ ১৯:৩২

ছবি- সংগৃহীত

ইনজুরির কারণে এশিয়া কাপে দেখা যাবে না পাকিস্তানের প্রধান পেসার শাহিন শাহ আফ্রিদিকে। আগামী চার থেকে ছয় সপ্তাহ খেলতে পারবেন না। তবে বুধবার দুবাইয়ে পাকিস্তানের অনুশীলনে হঠাৎই দেখা যায় তাকে।

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, দুবাইয়ে এই মুহূর্তে ইনজুরির চিকিৎসা করাচ্ছেন শাহিন। আলাদাভাবে নয়, দলের সঙ্গে একই হোটেলে থাকছেন শাহিন।

জানা গেছে, অধিনায়ক বাবর আজম তাকে অনুরোধ করেন, টুর্নামেন্ট চলার সময় পর্যন্ত তাদের সঙ্গে হোটেলে থাকতে। শাহিন তাতে রাজি হয়েছেন। সে কারণেই তিনি অনুশীলনে হাজির হন। সে না খেললেও সতীর্থদের উৎসাহ জোগাতে তিনি অনুশীলনে গিয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top