shomoynew_wp969 নিজের বিয়েতে পাঠালেন ভাইকে | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


নিজের বিয়েতে পাঠালেন ভাইকে


প্রকাশিত:
৬ আগস্ট ২০২২ ১৯:৪৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৭

 ছবি : সংগৃহীত

নতুন ক্লাবের অনুরোধ রাখতে গিয়ে নিজের বিয়েতেই যোগ দিতে পারলেন না ফুটবলার মোহামেদ বুয়া তুরে। অবশেষে ভাইকে পাঠিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়েছে ।

ক্লাবের দ্রুত অনুশীলনে যোগ দেওয়ার ডাকে সাড়া দিয়ে গত ২১ জুলাই চীন থেকে সুইডেনে গিয়েছেন তিনি। পরদিনই দলে ভেড়ানোর ঘোষণা দেয় মালমো। ২১ জুলাই ছিল তার বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ। বিয়ের দিনে নতুন ক্লাবে যোগ দিতে চীন থেকে সরাসরি সুইডেনে যাওয়ায় সিয়েরা লিওনে নিজের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তুরে। বিয়ের অনুষ্ঠান যাতে পিছিয়ে না যায়, সেজন্য বিয়েতে নিজের ভাইকে তার পক্ষে উপস্থিত থাকতে পাঠিয়ে দেন।

এরপর বিয়ের সাজ-পোশাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নববধূর সঙ্গে তিনটি ছবি পোস্ট করেন তুরে। সঙ্গে জানিয়ে দেন, বিয়ের অনুষ্ঠানের অনেক আগেই ছবিগুলো তুলে রেখেছিলেন। বিয়ের পর প্রায় সপ্তাহ দুয়েক পেরিয়ে গেলেও এখনো স্ত্রীর সঙ্গে দেখা হয়নি তুরের। আফটন ব্লাডেটের সঙ্গে সাক্ষাৎকারে তুরে জানান, ‘২১ জুলাই সিয়েরা লিওনে আমাদের বিয়ে হয়েছে। আমাকে মালমো দ্রুত ক্লাবে যোগ দিতে বলায় সেখানে (বিয়েতে) উপস্থিত থাকতে পারিনি।’

চাইনিজ সুপার লিগে বেশ খানিকটা সময় কাটিয়েছেন তুরে। প্রথমে হেবেই চায়না ফরচুন এবং পরে হেনান সংশান লংমেনের হয়ে মাঠ মাতিয়েছেন। অবশেষে চীন ছেড়ে গত জুলাইয়ে সুইডিশ ক্লাব মালমোতে নাম লিখিয়েছেন। মালমোর হয়ে এরই মধ্যে অভিষেক হয়ে গেছে তুরের। গত বৃহস্পতিবার (৪ আগস্ট) ইউরোপা লিগে বাছাইপর্বের ম্যাচে ডিডেলেংয়ের বিপক্ষে সুইডিশ ক্লাবটির হয়ে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচটিতে ৩-০ গোলে জয়ে পেয়েছে ক্লাব মালমো।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top