shomoynew_wp969 শেষ টি-টোয়েন্টির অধিনায়ক হচ্ছেন লিটন | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


শেষ টি-টোয়েন্টির অধিনায়ক হচ্ছেন লিটন


প্রকাশিত:
১ আগস্ট ২০২২ ২০:০৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪৩

 ছবি : সংগৃহীত

বিসিবির এক সূত্র থেকে জানা যায়, সিরিজের শেষ ম্যাচে নেতৃত্ব পাচ্ছেন লিটন দাস। লিটন এর আগে জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন। গত বছর টাইগারদের নিউজিল্যান্ড সফরে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহর চোটের কারণে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নেতৃত্ব দেন তিনি।

সংবাদমাধ্যম থেকে জানা যায়, বিসিবি প্রধান নাজমুল হাসান সবুজ সংকেত দিলেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে লিটনের অধিনায়কত্ব নিশ্চিত। 

এর আগে রোববার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে বাংলাদেশ। তবে ম্যাচ চলাকালীন কিপিংয়ের সময় বাঁহাতের তর্জনিতে চোট পান তিনি। খেলার পর এক্স-রে করানো হলে সেই আঙুলে চিড় ধরা পড়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top