shomoynew_wp969 ইতালিয় মডেলের প্রেমে মজেছেন নেইমার | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


প্রতি ছবিতে ‘লাভ’ দিয়েও পাত্তা পাচ্ছেন না

ইতালিয় মডেলের প্রেমে মজেছেন নেইমার


প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৩১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৯

ফাইল ছবি

চোটের কারণে কিছুদিনের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তাই বার্সেলোনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ দুই ম্যাচে তাকে ছাড়াই নামবে পিএসজি।

বিশ্রামে আছেন তবে বসে নেই তিনি। ফুটবল ছেড়ে ইতালিয় এক মডেলের প্রেমে মজেছেন তিনি।

অবশ্য এখনও পর্যন্ত এই প্রেম একতরফাই চলছে নেইমারের পক্ষ থেকে। ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড়কে পাত্তাই দিচ্ছেন না কিয়ারা নাস্তি নামের সেই মডেল।

অবসরে সামাজিক যোগাযোগমাধ্যমে নাস্তির জন্য ভালোবাসা প্রকাশ করে যাচ্ছেন নেইমার। এই মডেলের প্রতিটি ছবিতে ‘লাইক’, ‘লাভ’ দিয়েই যাচ্ছেন অনবরত।

নাস্তির একটা ছবিও নেই যেখানে নেইমার লাইক দিচ্ছেন না। ওই মডেলের প্রায় সব ছবিতেই ‘লাভ’ রিঅ্যাকশন দিয়ে যাচ্ছেন নেইমার।

এভাবে নিজের ভালোবাসা প্রকাশের পরও সাড়া মিলছে না নাস্তির পক্ষ থেকে। ২৩ বছর বয়সী এই মডেল এখনও পর্যন্ত নেইমারকে অবজ্ঞাই করে যাচ্ছেন। আর অন্যদিকে দমে যাবার নন নেইমার।

ইতালির পাপারাজ্জি ও 'চি' ম্যাগাজিনের পরিচালক আলফোনসো সিনিওরিনি জানিয়েছেন, নাস্তিকে একপলক দেখার জন্য সম্ভাব্য যা যা কিছু করা দরকার, সবকিছু করে চলেছেন নেইমার। চোটাক্রান্তের সময়টা বেশ উপভোগই করছেন তিনি। হোক না প্রেম একতরফা। নিয়মিত লাইক-কমেন্ট করে যাচ্ছেন নাস্তির ইনস্টাগ্রামে। হয়ত একদিন বরফের ন্যায় গলে যাবে কিয়েরা নাস্তির পাথুরে হৃদয়ের।

আরমানির মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের মডেল হয়েছেন কিয়ারা নাস্তি। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রায় আঠারো লাখ।

তথ্যসূত্র: ভ্যানিটিফেয়ার



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top