shomoynew_wp969 মেয়ের বাবা হলেন রোনালদো, হারালো ছেলেকে | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


মেয়ের বাবা হলেন রোনালদো, হারালো ছেলেকে


প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২২ ১১:৩৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪৫

 ছবি : সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের দ্বিতীয়বারের মতো জমজ সন্তানের বাবা-মা হওয়ার কথা ছিল । কিন্তু তা আর হলো না। জন্মের পরই না ফেরার দেশে চলে গেছে রোনালদোর জমজ সন্তানের একজন।

সোমবার (১৮ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মেয়ে হওয়ার খবর জানিয়েছেন রোনালদো। একইসঙ্গে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানিয়েছেন, মেয়ের জমজ ভাই অর্থাৎ তার ছেলের মারা যাওয়ার খবরটিও, যা দেখে শোকের সাগরে ভাসছে গোটা ক্রীড়াঙ্গন।

ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে রোনালদো লিখেছেন, ‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের ছোট্ট ছেলে না ফেরার দেশে চলে গেছে। যেকোনো বাবা-মায়ের জন্য এটি সবচেয়ে বড় কষ্টের খবর।’

তবে মেয়ের জন্মের মাধ্যমে সেই শোক কাটিয়ে ওঠার শক্তি সঞ্চারের চেষ্টা করছে রোনালদোর পরিবার। ‘শুধুমাত্র মেয়ের জন্মের খবরটিই আমাদেরকে শক্তি দিচ্ছে এই মুহূর্ত কাটিয়ে উঠতে এবং কিছু আনন্দের সময় কাটাতে’ লেখেন রোনালদো।

চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আমরা চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানাতে চাই। তারা দারুণ সেবা ও সহযোগিতা করেছেন। ছেলের মৃত্যুতে আমরা শোকে নিমজ্জিত। এ কঠিন সময়ে পরিবারের গোপনীয়তার অনুরোধ জানাচ্ছি।’

পোস্টটি শেষ করার আগে নিজের ছেলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে রোনালদো লিখেছেন, ‘আমাদের ছোট্ট ছেলে, তুমি আমাদের নক্ষত্র। আমরা সবসময় তোমাকে ভালোবাসবো।’

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top