shomoynew_wp969 রোজা রাখার পরও চেলসির বিপক্ষে বেনজেমার হ্যাটট্রিক | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রোজা রাখার পরও চেলসির বিপক্ষে বেনজেমার হ্যাটট্রিক


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২২ ১১:২২

আপডেট:
৭ এপ্রিল ২০২২ ১১:২৩

ছবি : সংগৃহীত

ম্যাচের দুই দিন আগেই তিনি বলেন,‘রোজা আমাকে আলাদা শক্তি দেয়’। সেই শক্তিটা সত্যিই তিনি মাঠে দেখিয়ে দিলেন বিশ্বকে!

বুধবার (৬ এপ্রিল) রাতে রিয়াল মাদ্রিদের অধিনায়ক চেলসির বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। এর আগে সারাদিনই নিজের ধর্ম মেনে রোজা রেখেছেন ফরাসির মুসলিম তারকা ফুটবলার।

খেলা শুর হয় স্থানীয় সময় আটটায়। এর কিছুক্ষণ আগেই অবশ্য ইফতারের সময় হয়েছিল। তবে সারাদিনের রোজা রাখার কোনো ক্লান্তি দেখা যায়নি বেনজেমার মধ্যে। তিনি নিজেও অবশ্য আগে বলেছেন, ‘দৈনন্দিন কাজে প্রভাব ফেলে না রোজা’।

বরং এটা তাকে ‘দারুণ এক অনুভূতি দেয়’ বলে জানিয়েছিলেন বেনজেমা। চেলসির বিপক্ষে প্রথমার্ধেই হ্যাটট্রিক করে তার প্রমাণ দিলেন তিনি। এর আগে প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ঠিক আগের ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন বেনজেমা।

চেলসি ম্যাচে বেনজেমার গোল পেতে লেগেছে মাত্র ২১ মিনিট। এর মিনিট তিনেক বাদে দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যান বেনজেমা। নিজের তৃতীয় গোল পান চেলসি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দির ভুলে। করেন চ্যাম্পিয়ন্স লিগ নক আউটে নিজের টানা দ্বিতীয় হ্যাটট্রিক।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top