shomoynew_wp969 নারী বিশ্বকাপের সেরা একাদশে সালমা খাতুন | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


নারী বিশ্বকাপের সেরা একাদশে সালমা খাতুন


প্রকাশিত:
৪ এপ্রিল ২০২২ ১৪:৪৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৫

 ছবি : সংগৃহীত

প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়ে নিজেদের ছাপ রাখতে পেরেছে বাংলাদেশ। সেটির প্রতিফলন বিশ্বকাপের সেরা একাদশেও। আইসিসির গড়া টুর্নামেন্টের সেরা দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের অফ স্পিনিং অলরাউন্ডার সালমা খাতুন।

সোমবার (৪ এপ্রিল) আইসিসি ঘোষণা করেছে টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল ইলেভেন।’ আইসিসির প্রতিনিধিসহ ধারাভাষ্যকার ও সংবাদকর্মীদের মিলিয়ে ছয় জনের একটি প্যানেল বেছে নিয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা দল।

গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেই দলে জায়গা করে নিয়েছেন সালমা। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে ৭ ম্যাচে সালমা নিয়েছেন ১০ উইকেট। ওভারপ্রতি ৩.৭৯ রান দিয়েছেন তিনি। এই সাফল্য তাকে জায়গা করে দিয়েছে একাদশে। তিনি ছাড়া অবশ্য বাংলাদেশের অন্য কোন ক্রিকেটার নেই এই দলে।

বিশ্বকাপের সেরা একাদশ

লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া). মেগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), র‌্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), ন্যাট সিভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) ও সালমা খাতুন (বাংলাদেশ)।

দ্বাদশ: চার্লি ডিন (ইংল্যান্ড)

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top