shomoynew_wp969 বিশ্বকাপে ভারতের কাছে বড় হার বাংলাদেশের | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বিশ্বকাপে ভারতের কাছে বড় হার বাংলাদেশের


প্রকাশিত:
২২ মার্চ ২০২২ ১৪:০৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৭

 ছবি : সংগৃহীত

হ্যামিল্টনে বাংলাদেশকে ১১০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। তাদের ৭ উইকেটে ২২৯ রানের জবাবে ১১৯ রানেই গুটিয়ে গেছে নিগার সুলতানার দল।

মঙ্গলবার (২২ মার্চ) সেডন পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শেফালি ভার্মার ৪২ বলে ৪২ রানের ইনিংসের পরও অবশ্য একটা সময় ১০৮ রানের মধ্যে ভারতের ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

কিন্তু ইয়াসতিকা ভাটিয়ার ফিফটি (৮০ বলে ৫০) আর শেষদিকে পুজা ভেস্তাকার (৩৩ বলে অপরাজিত ৩০) ও স্নেহা রানাদের (২৩ বলে ২৭) ব্যাটিংয়ে ভারতকে কম রানে আটকে রাখতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিতু মনি। ৩৭ রানে ৩টি উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। ৪২ রানে ২ উইকেট নেন নাহিদা আক্তার।

২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন ১৯ রান করলেও ৩৫ রানের মধ্যে ইনিংসের অর্ধেকটা শেষ হয়ে গেলে পরাজয়টা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় লাল-সবুজ জার্সিধারীদের।

ষষ্ঠ উইকেটে ৪০ রানের জুটি গড়েন সালমা খাতুন আর লতা মন্ডল। সালমা ৩৫ বলে ৩২ আর লতা ৪৬ বলে খেলেন ২৪ রানের ইনিংস। শেষদিকে রিতু মনির ১৬ আর জাহানারা আলমের অপরাজিত ১১ রানে কোনোমতে ১১৯ পর্যন্ত যেতে পেরেছে টাইগ্রেসরা।

ভারতের স্নেহা রানা ৩০ রানে নেন ৪টি উইকেট। ২টি করে উইকেট শিকার ঝুলন গোস্বামী আর পূজা ভাস্ত্রাকারের।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top