shomoynew_wp969 মেয়ে কোলে মাঠে হাজির পাকিস্তান অধিনায়ক | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মেয়ে কোলে মাঠে হাজির পাকিস্তান অধিনায়ক


প্রকাশিত:
৬ মার্চ ২০২২ ১০:৫১

আপডেট:
৬ মার্চ ২০২২ ১৫:৪০

 ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডে চলছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। রোববার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর এই ম্যাচ খেলতে ছোট্ট মেয়েকে কোলে নিয়ে মাঠে হাজির হলেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ। ম্যাচ শুরুর আগেই দেখা গেল নিজের ছোট্ট সন্তানকে নিয়ে টিম বাস থেকে নেমে স্টেডিয়ামে ঢুকছেন মারুফ।

মা হওয়ার পর ক্রিকেট ছেড়ে দেওয়ার ভাবনা ছিল বিসমাহ মারুফের। তবে ১২ মাসের ‘ছুটি’ কাটিয়ে আবার তিনি দেশের জার্সিতে মাঠে নামছেন, সেটাও বিশ্বকাপের মঞ্চে।

গতবছর পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘প্যারেন্টাল পলিসি’ চালু করেছিল। সেটাকেই কাজে লাগিয়েছেন বিসমাহ। গর্ভবতী থাকাকালীন এবং তারপরও কিছুদিন তিনি ‘ছুটি’ পেয়েছিলেন বোর্ডের কাছ থেকে। যদিও বেতন কাটা হয়নি তার।

মাহরুফ জানান, গর্ভবতী হওয়ার পর মা হওয়ার আনন্দের পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়ে সংশয় ছিল তার মনে। তবে সেই সংশয় কাটিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তান দলের সঙ্গে থাকবেন মারুফের মা-ও। যেন তার নজরটা ক্রিকেটেই থাকে ও মারুফের ব্যস্ততার সময়টাতে বাচ্চাও একা না থাকেন। পাশাপাশি মারুফ মা হয়ে মাঠে ফেরার জন্য নিজের স্বামীকেও কৃতিত্ব দিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমার কিছু সতীর্থের দিকে তাকিয়ে, কখনো ভাবতেও পারিনি বিয়ের পর ক্রিকেট খেলতে পারবো। বিশেষত মা হয়ে যাওয়ার পর। কিন্তু সৌভাগ্যবশত, আমার পরিবারের সমর্থন ছিল, আমার স্বামী বিশেষ করে। সে বিশ্বাস করতো আমি অন্য মেয়েদের জন্য অনুপ্রেরণা হতে পারি যারা মা হওয়ার পরও খেলতে চায়।’

এসএন/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top