shomoynew_wp969 মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২২ ১২:১২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৪

ফাইল ছবি

তিনটি ওডিআই ও দুটি টেস্ট ম্যাচ খেলতে মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ওয়ানডে সুপার লিগ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) ক্রিকেট সাউথ আফ্রিকা সিরিজ চূড়ান্ত করেছে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে হোম সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফর। ১৮, ২০ ও ২৩ মার্চ তিনটি ওডিআই। প্রথম ও শেষটি সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয়টি জোহানেসবার্গে। প্রথম টেস্ট ডারবানের কিংসমিডে শুরু হবে ৩১ মার্চ। ২০০৩ বিশ্বকাপে এই ভেন্যুতে কানাডার কাছে হেরেছিল বাংলাদেশ। ১৯ বছর পর সেখানে বাংলাদেশ প্রথম খেলবে। ৮ এপ্রিল দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে গবেরহার সেন্ট জর্জেস পার্কে।

ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ বর্তমানে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। দশম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ঝুলিতে ৩৯ পয়েন্ট। ১০ ম্যাচে মাত্র তিন জয় তাদের। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকা চতুর্থ এবং বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে। বছরের শুরুতে বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতেছে। বাংলাদেশ আজ পর্যন্ত কোনো ফরম্যাটে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি তাদের মাঠে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top