shomoynew_wp969 বিপিএল ফাইনাল নিয়ে যে পরিকল্পনা রাজশাহী-চট্টগ্রামের | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বিপিএল ফাইনাল নিয়ে যে পরিকল্পনা রাজশাহী-চট্টগ্রামের


প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৬ ১৩:০০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

ফাইল ছবি

বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনালের টিকেট নিশ্চিত করেছিল চট্টগ্রাম। এবার ফাইনালেও সেই রাজশাহীকেই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে চট্টগ্রাম। অন্যদিকে কোয়ালিফায়ারে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে রাজশাহী।

ফাইনালে নামার আগে চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী বলেন, 'ফাইনালে যেহেতু উঠেছি, শিরোপার স্বপ্ন কেন দেখব না ভাই? সবাই দেখবে। তবে আগামীকালের দিনটা যাদের ওপর থাকবে, তারাই ভালো ক্রিকেট খেলবে। সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারাই শিরোপা জিতবে। তবে আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারই চায় শিরোপা জিততে। সবার ভিতরে সেই ক্ষুধাটা আছে। হোপ ফর দা বেস্ট! দেখা যাক, কী হয় কালকে।'

'বিপিএলে ওয়ান অব দা বেস্ট দল আমার মনে হয় রাজশাহী। খুব ভারসাম্যপূর্ণ দল। সব ডিপার্টমেন্টে রাজশাহীর খুব ভালো প্লেয়ার আছে। তারা পুরা বিপিএলে ভালো ক্রিকেট খেলেছে। রাজশাহী দল সব চেয়ে বেশি ভালো লেগেছিল এই বছর।'

ফাইনাল জেতা নিয়ে মেহেদী বলেন, 'রংপুরও ভালো ছিল সব দিক থেকে। দুর্ভাগ্যজনকভাবে তারা উঠতে পারেনি ফাইনালে। তবে রাজশাহী ওয়ান অফ দা বেস্ট টিম আমার কাছে মনে হয়। রাজশাহীর সঙ্গে আমাদের তিনটা ম্যাচ খেলা হয়েছে, তাদের সম্পর্কে ভালো পড়াশোনা করা হয়েছে। দেখা যাক কাল যদি ভালোভাবে এপ্লাই করতে পারি, আমাদের ফেভারেও আসতে পারে।'



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top