shomoynew_wp969 বিপিএল শুরুর আগমুহূর্তে দল প্রত্যাহারের আবেদন চট্টগ্রাম র‌য়্যালসের | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বিপিএল শুরুর আগমুহূর্তে দল প্রত্যাহারের আবেদন চট্টগ্রাম র‌য়্যালসের


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৫ ০৬:০৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৯

ফাইল ছবি

বিপিএলের আসন্ন দ্বাদশ শুরুর আগে থেকেই আলোচনার কেন্দ্রে চট্টগ্রাম রয়্যালস। এবার টুর্নামেন্ট শুরুর আগেরদিন আজ (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক কাইয়ুম রশিদ বিসিবি বরাবর চিঠি দিয়ে জানিয়েছেন, আর্থিক সমস্যার কারণে বিপিএলে থাকতে চান না। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

বিসিবির পরিচালক মিঠু বলেন, ‘আমরা সকালে চিঠি পেয়েছি, এটা নিয়েই আলাপ করতেছি সভাপতির (আমিনুল ইসলাম বুলবুল) সঙ্গে। এখন সিদ্ধান্ত তো নিতেই হবে, সব ম্যানেজ করতে বসতে হবে খেলোয়াড়দের সঙ্গে। চিঠিতে অনেক লম্বা কথা বলেছে (চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি), এর মধ্যে মূল কথা আর্থিক সমস্যা।’

মূলত এর আগে চট্টগ্রাম রয়্যালস থেকে কয়েকজন ব্যক্তিকে বাদ দিতে বলেছিল বিসিবি। এরপর স্পন্সর প্রতিষ্ঠান নিয়েও কথা উঠেছিল চট্টগ্রামের। এরই মাঝে দল প্রত্যাহার চেয়ে সরাসরি আবেদন করল ওই ফ্র্যাঞ্চাইজির মালিক। গত আসরে ক্রিকেটার-স্টাফদের বেতন বকেয়া রাখা নিয়ে তারা বেশ সমালোচিত হয়েছিল। যদিও এবার চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলেছে। তবুও প্রশ্ন ওঠে চট্টগ্রাম র‌য়্যালস ফি এবং ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির সকল পাওনা পরিশোধ করেছে কি না। সেই প্রেক্ষিতে অর্থ পরিশোধের শর্ত পূরণের কথা নিশ্চিত করে বিসিবি।

এদিকে, দিন দুয়েক আগে হঠাকরেই চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেনতারা হচ্ছেন পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিংশ্রীলঙ্কার নিরোশান ডিকভেলাজানা যায়, স্টার্লিংডিকভেলা বিপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন নিজ দেশের ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না পাওয়ায়। এ ছাড়া পাকিস্তানি স্পিনার আবরারের এনওসি-ও স্থগিত করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।

এখানেই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির অভ্যন্তরে অস্বস্তির শেষ নয়, শুরুতে তারা প্রধান কোচ হিসেবে দেশীয় টেকনেশিয়ান মমিনুল হকের নাম জানিয়েছিল। পরে সিদ্ধান্ত বদলে প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পকে নিয়োগ দেওয়ার জানায় তারা। বিপিএল শুরুর দু’দিন আগেও তার বাংলাদেশে আসা নিয়ে ফ্র্যাঞ্চাইজিটি সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পর্দা উঠবে। সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে এবার ফ্র্যাঞ্চাইজি লিগটি আয়োজনের আশা করলেও, বিসিবিকে আসর শুরুর আগেই বিপত্তিতে পড়তে হলোএর আগে নিলামে চমক দেখিয়ে সর্বোচ্চকোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম রয়্যালস



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top