shomoynew_wp969 ৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল-ফাহিম | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল-ফাহিম


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২

ফাইল ছবি

বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য গতকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৫টা পর্যন্ত। যেখানে শনিবার ৬০টি মনোনয়ন সংগ্রহের বিপরীতে গতকাল ৫১টি মনোনয়ন জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে আজ সোমবার ৩টি মনোনয়ন অবৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সবমিলিয়ে ৪৮ মনোনয়ন বৈধ।

৩টি বাতিলের মধ্যে রয়েছে ঢাকা বিভাগ থেকে আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন। যে কারণে ঢাকা বিভাগ থেকে বাকি দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতার জিততে যাচ্ছেন।

বাতিল হওয়া বাকি দুটির মধ্যে একটি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। আরেকটি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনয়ন।

তফসিল অনুযায়ী আগামীকাল আপত্তির সূচি রয়েছে। মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিদের আবেদন করার অধিকার রয়েছে। তারা যদি আবেদন করেন তাহলে শুনানি করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

এর আগে ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছিলেন ২৫ জন। এর মধ্যে ঢাকা-৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন করে মনোনয়ন নেন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩২ জন। এছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top