shomoynew_wp969 প্রস্তুতি আদর্শ হয়নি মানছেন বাংলাদেশ অধিনায়কও | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


প্রস্তুতি আদর্শ হয়নি মানছেন বাংলাদেশ অধিনায়কও


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৪৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২

ছবি : সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে আগামীকাল (২৩ সেপ্টেম্বর) দেশ ছাড়ছে বাংলাদেশ দল। তার আগে আজ সোমবার আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে ক্রিকেটারদের। এরপর সংবাদ সম্মেলন করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখানে তিনি জানিয়েছেন প্রস্তুতি ঘাটতির কথা।

মূলত বিশ্বকাপের আগে নারীদের দুই দল লাল ও সবুজ দলকে হারায় অনূর্ধ্ব-১৫ পুরুষ দল। পরে সিরিজও জিতে নেয় ছেলেরা। সেই সিরিজে প্রস্তুতি ভালো হয়নি, স্বীকার করে নিয়েছেন জ্যোতি, 'প্রস্তুতি আদর্শ হয়নি হয়তো। কিন্তু বাংলাদেশের যত সু্যোগ-সুবিধা ছিল সেটা নেয়ার চেষ্টা করেছি। কিন্তু যেটা হয়নি সেটা নিয়ে ভাবতে চাই না। অনূর্ধ্ব-১৫ দলের সাথে জাতীয় দলের সবাই কিন্তু খেলে নাই। অনেককে বাইরে থেকে নেয়া হয়েছে। তবে হ্যাঁ, আমরা আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারিনি।'

বিশ্বকাপ থেকে খেলে এসে কিছুদিন বিশ্রামে থাকবেন জ্যোতি, 'গত ৬ মাস ধরে টানা ক্রিকেট খেলছি। এখন ওয়ার্কলোড ম্যানেজ করা গুরুত্বপূর্ণ। তাই বিশ্বকাপের পর ব্রেক নেয়ার চিন্তা করেছি। ফিট না থেকে জাতীয় দলে খেলাটা ঠিক হবে না।'

পরে বিস্তারিত বলেন, 'আমার বিরতিটা আন্তর্জাতিক ক্রিকেটে না, আমি শুধু নারীদের এনসিএল খেলব না। নিজেকে ফিট রাখতেই এই চিন্তা, আমার জায়গায় অন্য কেউ খেলুক এনসিএল এটাই চাই। আমি কয়েকদিন ক্রিকেট থেকে দূরে থাকব বিশ্বকাপ থেকে ফিরে।'

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top