shomoynew_wp969 ভালো আছেন ইমরানুর | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ভালো আছেন ইমরানুর


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ০১:০৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৩

ছবি সংগৃহীত

সদ্য সমাপ্ত সামার অ্যাথলেটিক্সে ২০০ মিটার স্প্রিন্টে দৌড়াতে গিয়ে ট্র্যাকে হুমড়ি খেয়ে পড়েছিলেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান।

রোববার জাতীয় স্টেডিয়ামে সামার অ্যাথলেটিক্সের শেষ দিনে মাসলপুল হলে ট্র্যাকে পড়ে যান বাংলাদেশের দ্রুততম মানব। ডাবল জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় নৌবাহিনীর এই অ্যাথলেটের।

ট্র্যাকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ইমরানুর রহমানকে। মাঠে প্রাথমিক চিকিৎসার পর নৌবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে।

সবাই উদ্বিগ্ন হয়ে ওঠেন, কী অবস্থা এশিয়ান ইনডোরে স্বর্ণজেতা এই অ্যাথলেটের। তবে তিনি ভালো আছেন। ইমরান তার ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তামুক্ত করতে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেছেন তিনি ভালো আছেন। আঘাত তেমন গুরুতর নয়।

ইমরানুর রহমান লিখেন, ‘শুধু একটা আপডেট, আমি ভালো আছি, আশা করি আঘাতটা খুব বেশি গুরুতর নয়। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। খুব শিগগিরই দেখা হবে। ঘরের মাঠে প্রতিযোগিতা করা সব সময়ই দারুণ।’

ইমরানুর রহমান এক আসর পরেই ১০০ মিটারে স্বর্ণ জিতে ফের দ্রুততম মানবের খেতাব ছিনিয়ে নিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top