shomoynew_wp969 সোহানদের অস্ট্রেলিয়া সফরের খেলা সরাসরি দেখাবে যে টিভি চ্যানেল | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সোহানদের অস্ট্রেলিয়া সফরের খেলা সরাসরি দেখাবে যে টিভি চ্যানেল


প্রকাশিত:
১২ আগস্ট ২০২৫ ০৬:৫৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৩

ছবি ‍সংগৃহিত

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে এবারও অংশ নিচ্ছে বাংলাদেশ 'এ' দল। তাই এই সিরিজ নিয়ে বাংলাদেশি দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। কিন্তু সিরিজটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কা কেটে গেছে।

এই সিরিজে বাংলাদেশ 'এ' দলের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এ ছাড়া পুরো সিরিজটি লাইভ দেখাবে সেভেন প্লাস স্পোর্টস।

এই টুর্নামেন্টের গত আসরেও অংশ নিয়েছিল বাংলাদেশ 'এ' দল। আসর জুড়েই দারুণ পারফর্ম করেছিল তারা। তবে ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে হেরে শিরোপা হাতছাড়া করে বাংলাদেশের দলটি।

এবার অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশেলে দল গড়েছে বাংলাদেশ। যেখানে নেতৃত্বে থাকছেন নুরুল হাসান সোহান। আগামী ১৪ আগস্ট পাকিস্তান শাহীন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ 'এ' দল।

বাংলাদেশ 'এ' স্কোয়াড-

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top