shomoynew_wp969 হোয়াইটওয়াশের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


হোয়াইটওয়াশের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ


প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫ ০৭:৪৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৪

ছবি সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। আজ লক্ষ্য ম্যান ইন গ্রিনদের ধবলধোলাই করা। সে লক্ষ্যেই আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে লাল-সবুজের দল। পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিকদের অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশের একাদশে আজও এসেছে পরিবর্তন। প্রথম দুই ম্যাচ খেলা পারভেজ ইমন আজ থাকছেন না। এপ্নিংয়ে থাকছেন নাইম শেখ আর তানজিদ তামিম। এছাড়া একাদশে আছেন মেহেদী হাসান মিরাজ, মোহামদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।

সিরিজের প্রথম দুই ম্যাচ হারার পর আজ পাকিস্তান মাঠে নামছে একদশে একাধিক পরিবর্তন নিয়ে। ওপেনিংয়ে সাইম আইইয়ুবের সঙ্গে থাকছেন সাহিব্জাদা ফারহান। এছাড়া দলে খুশদিল শাহের বদলে থাকছেন হোসেইন তালাত।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, নাইম শেখ, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদী মিরাজ, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, হোসেইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়াল।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top