shomoynew_wp969 সাফ চ্যাম্পিয়ন সাগরিকাদের চোখ এএফসি টুর্নামেন্টে | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সাফ চ্যাম্পিয়ন সাগরিকাদের চোখ এএফসি টুর্নামেন্টে


প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫ ০০:৩১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৪

ছবি সংগৃহীত

আগেরদিন ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন। সেই রেশ যেন কাটছেই না সাগরিকা, শান্তি মার্ডিদের।

মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে গিয়ে দেখা গেল তাদের হাসিমাখা মুখ। ফুরফুরে মেজাজে সবাই। সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের শিরোপা জেতা শেষ। এখন সাগরিকাদের চোখ এএফসি অ-২০ টুর্নামেন্টের মূলপর্বে।

২ থেকে ১০ আগস্ট এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাই। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও তিমুরলেস্তে। আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপ আগামী বছর এপ্রিলে মূলপর্বে খেলার সুযোগ পাবে।

গত মাসে বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছে। ঋতুপর্ণা-রুপনাদের অনুসরণ করতে চান অনুজরা।

জাতীয় দলের এই ফরোয়ার্ড নেইমারকে অনুসরণ করেন। আগের তুলনায় তার ড্রিবলিং ক্ষমতা আরও বেড়েছে বলে মনে করেন।

ডিএম /সীমা

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top