shomoynew_wp969 মেসির সঙ্গে শেষ ঝামেলা মেটালো বার্সেলোনা | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


মেসির সঙ্গে শেষ ঝামেলা মেটালো বার্সেলোনা


প্রকাশিত:
২৯ জুন ২০২৫ ০২:৫২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৩

ছবি সংগৃহীত

লিওনেল মেসির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বার্সেলোনা। এই ক্লাবেই বেড়ে ওঠা, তারকা হয়ে ওঠা, অর্জনের গল্প সবই জড়িয়ে আছে কাতালানদের সঙ্গে। তবে ২০২১ সালে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি টানতে হয়েছিল তাঁকে। ক্লাব ছাড়ার সময় চোখে পানি ছিল মেসির, কারণ তিনি বার্সেলোনা ছাড়তে চাননি।

তবে আর্থিক সংকটের কারণে বাধ্য হয়ে মেসিকে বিদায় দিতে হয়েছিল বার্সাকে। মেসিও ক্লাবের পরিস্থিতি বুঝে নিজের বকেয়া পারিশ্রমিক না নিয়েই বিদায় নেন। তবে অবশেষে চার বছর পর সেই পাওনা বুঝিয়ে দিয়েছে বার্সেলোনা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, বার্সার কাছে মেসির বকেয়া ছিল প্রায় ৬ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৮৫ কোটি টাকার বেশি)। ২০২০ সালের শেষ চুক্তি অনুযায়ী, মোট ৪৮ মিলিয়ন ইউরো দেওয়ার কথা ছিল বার্সার, যার কিছু কিস্তি আগেই পরিশোধ হলেও শেষ কিস্তি থেকে যায় বাকি।

এই আর্থিক সংকটে শুধু মেসিই নন, ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অনেক খেলোয়াড় ও কোচ। করোনাভাইরাস মহামারির সময় শুরু হওয়া এই সংকটে সময়মতো বেতন পাননি স্যামুয়েল উমতিতি, সার্জিও বুসকেটস, ফিলিপে কৌতিনিয়ো, উসমান দেম্বেলে এবং সাবেক কোচ রোনাল্ড কুমানও।

এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে খেলছেন মেসি। এখানেও পারিশ্রমিকের দিক থেকে রেকর্ড গড়েছেন তিনি। বার্তা সংস্থা এপি জানিয়েছে, মিয়ামিতে মেসির বার্ষিক আয় ২০,৪৪৬,৫৫৭ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৮ কোটি টাকা।

এই একাই এমএলএসের (মেজর লিগ সকার) ২১টি দলের মোট বেতনের চেয়েও বেশি। ফলে স্বাভাবিকভাবেই খরচের তালিকায় শীর্ষে আছে মেসির ক্লাব ইন্টার মিয়ামি। ২৩ মে পর্যন্ত হিসাব অনুযায়ী, এক বছরে ক্লাবটির ব্যয় ৪৬.৮ মিলিয়ন ডলার। এটি এমএলএসে রেকর্ড।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top