shomoynew_wp969 ডাক্তার আমাকে ক্রিকেট থেকে সরতে বলেছে : পাপন | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ডাক্তার আমাকে ক্রিকেট থেকে সরতে বলেছে : পাপন


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২১ ১৫:১৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩১

ফাইল ছবি

বিসিবির সভাপতি পদে নতুন করে আর নির্বাচন না করার ইঙ্গিত দিলেন নাজমুল হাসান পাপন। নির্বাচনে দাঁড়াবেন কি না সে বিষয়ে সরাসরি কিছু না বলেলেও তিনি জানিয়েছেন, ক্রিকেটে অনেক বেশি সময় ব্যয় করতে হয় তার। এতে নিজের ব্যবসাসহ অন্যান্য দিকগুলো সামলাতে বেশ হিমশিম খাচ্ছেন। তার স্বাস্থ্যগত দিক বিবেচনায় ডাক্তারও বলেছেন ক্রিকেট থেকে দূরে থাকতে।

বৃহস্পতিবার (২৬ আগষ্ট) বিসিবির বার্ষিক সাধারণ সভা বা এজিএম শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আসলে এবার বোর্ড মিটিংয়ে ১ তারিখ বা ২ তারিখ যখনই হয়। সেদিন একটু ধারণা পাবেন আপনারা নির্বাচন নিয়ে, এটাতে কোন সন্দেহ নেই। এবারের নির্বাচন একটু আলাদা হবে। অন্যান্যবারের মতো নাও হতে পারে। আশা করি এটা এক্সেপ্টেড হবে, যেমনটা আমি প্রস্তাব করেছি।’

পাপনের ব্যাখ্যা, ‘ক্রিকেটে অনেক সময় নিয়ে নিচ্ছে। আমাদের বোর্ড থেকে জালাল ভাই গেল নিউজিল্যান্ড, ববি ভাই গেল জিম্বাবুয়ে। উনারা জানেন, উনারা অবাক হয়ে গেছেন। ভোর থেকে তো খেলা দেখেছিই, ওনাদের ওখানে ৭টা বাজলে ফোন দিয়েছি, ব্রেকফাস্টের আগে সবার সাথে কথা বলা, তারপর দল নিয়ে কথা বলা। আসলে ক্রিকেট ইজ টেকিং টু মাচ টাইম।’

তিনি আরও বলেন, ‘আমার একটা খারাপ দিক হচ্ছে হারলে হারটা আমি মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে মেজাজ খারাপ হয়ে যায়, হারলে আমার বৌ-বাচ্চা সামনে আসে না। ডাক্তার আমাকে বারবার বলেছে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে।’

উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে রয়েছেন নাজমুল হাসান পাপন। এর আগে, তিনি দেশে ঐতিহ্যবাহী আবহনী ক্রিকেট ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি সভাপতি থাকাকালীন বাংলাদেশ ক্রিকেটের ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে কিছু ইস্যুতে থাকে সমালোচিতও হতে হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top