shomoynew_wp969 রাউন্ড ষোলোর খেলা শুরু হচ্ছে আজ | খেলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


রাউন্ড ষোলোর খেলা শুরু হচ্ছে আজ


প্রকাশিত:
২৮ জুন ২০২৫ ০৭:০৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫২

ছবি সংগৃহীত

৩২ দল নিয়ে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে রইল সেরা ১৬ দল। তাতে জমজমাট লড়াই উপভোগ করার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। আজ রাত থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। যেখানে প্রথম ম্যাচে রাত ১০টায় মাঠে নামবে ব্রাজিলিয়ান দুই ক্লাব বোতোফোগো এবং পালমেইরাস। এছাড়াও অন্য ম্যাচে আজ রাত ২টায় মাঠে নামবে ইংলিশ ক্লাব চেলসি ও পর্তুগিজ ক্লাব বেনফিকা।

এর আগে গতকাল সকালে শেষ হয়েছে চলমান ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। নিজেদের শেষ ম্যাচে সালজবার্গ বিপক্ষে সকালে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচে ৩-০ গোলে জয় নিয়ে 'এইচ' গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড ষোলো নিশ্চিত করে জাবি আলোনসোর শিষ্যরা। এই ম্যাচের মধ্য দিয়ে চলমান ক্লাব বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান ভিনিসিয়ুস জুনিয়র। যদিও শারীরিক অসুস্থতার কারণে গ্রুপ পর্বের কোনো ম্যাচে মাঠে নামতে পারেননি রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে।

তবে রাউন্ড ষোলোতে দলের সবচেয়ে বড় তারকার ফেরার বিষয়ে আশাবাদী রিয়াল বস জাবি আলোনসো। গতকাল তিনি বলেন, 'আমাদের অবশ্যই তাকে (এমবাপ্পে) দরকার। যত তাড়াতাড়ি সম্ভব। আমরা ভেবেছিলাম সে এই ম্যাচে খেলতে পারবে, কিন্তু সে পারেনি। এখন আমাদের হাতে চার দিন আছে। আমরা তাকে পাওয়ার বিষয়ে আশাবাদী, তবে সতর্কও।' এছাড়াও গ্রুপের অন্য ম্যাচে পাচুকাকে হারিয়ে 'এইচ' গ্রুপ রানার্স আপ হয়ে রাউন্ড ষোলোতে যায় আল হিলাল।

অন্যদিকে হতাশা কাটিয়ে আবারো চেনা ছন্দে ফিরতে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। গ্রুপ পর্বের তিন ম্যাচে তিনটিতে জয়ের দেখা পেয়েছেন পেপ গার্দিওলার শিষ্যরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার রাতে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামে ম্যানসিটি। ম্যাচে ইতালিয়ান ক্লাবটিকে ৫-২ গোলে হারিয়ে 'জি'-গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড ষোলোতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

কোয়ার্টারে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সৌদি ক্লাব আল হিলাল। তুলনামূলকভাবে আল হিলাল সহজ প্রতিপক্ষ হলেও সতর্ক সিটি বস। কেননা গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছিল সৌদি ক্লাবটি। তবে সিটির কাছে হেরে গ্রুপ রানার্সআপ হয়ে রাউন্ড ষোলো নিশ্চিত করে জুভেন্টাস। তাতে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে দলটিকে দিতে হবে কঠিন পরীক্ষা। কেননা রাউন্ড ষোলোতে ইতালিয়ান ক্লাবটির প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দল রিয়াল মাদ্রিদ।

যারা নিশ্চিত রাউন্ড ষোলোতে: পালমেইরাস, বোতাফোগো, পিএসজি, চেলসি, ফ্লামেঙ্গো, ইন্টার মিয়ামি, ইন্টার মিলান, ফ্লুমিনেন্স, বেনফিকা, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, মন্টেরে, জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, আল হিলাল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top